আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি, এই সব কিছুর পাশাপাশি চলুন জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসাবে এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা জানব পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা দার্জিলিং জেলার সংক্ষিপ্ত পরিচয়।
| দার্জিলিং জেলার সংক্ষিপ্ত পরিচয় |
দার্জিলিং জেলা (Darjeeling District) :
পশ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযােগ্য জেলা হল দার্জিলিং জেলা।
| দার্জিলিং জেলার ম্যাপ |
❂ প্রতিষ্ঠিত :
এই দার্জিলিং জেলাটি স্থাপিত হয় ১৯৪৭ সালে।
❂ আয়তন :
এই জেলার মােট আয়তন ৩,১৪৯ বর্গ কিলােমিটার।
❂ জনসংখ্যা :
মােট জনসংখ্যা ১৮ লক্ষ ৪৬ হাজার ৮২৩ জন।
❂ সীমানা :
এই জেলার ভৌগলিক সীমানা হল - উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে বিহারের পূর্ণিয়া ও উত্তর দিনাজপুর জেলা, পূর্বে ভুটান দেশ ও জলপাইগুড়ি জেলা এবং পশ্চিমে নেপাল।
❂ প্রশাসনিক বিভাগ :
* জেলা সদর - দার্জিলিং জেলার জেলা সদর -
- দার্জিলিং।
* বর্তমান জেলাশাসক - Shri. S. Ponnambalam, IAS
* মহকুমা - দার্জিলিং জেলার মহকুমা ৪টি, এগুলি হল -
- দার্জিলিং সদর,
- কার্শিয়ং,
- মিরিক ও
- শিলিগুড়ি।
* পৌরসংস্থা - এই জেলার পৌরসংস্থা ১টি, এটি হল -
- শিলিগুড়ি পৌরসংস্থা।
* পৌরসভা - দার্জিলিং জেলার পৌরসভা ৩টি, এগুলি হল -
- দার্জিলিং,
- কার্শিয়ং ও
- মিরিক।
* ব্লক - এই জেলার ব্লক সংখ্যা হল ৯টি, এগুলি হল -
- দার্জিলিং-পুলবাজার,
- রংলি-রংলিয়ট,
- জোড়বাংলো-সুকিয়াপোখরি,
- মিরিক,
- কার্শিয়ং,
- মাটিগাড়া,
- নকশালবাড়ি,
- খড়িবাড়ী ও
- ফাঁসিদেওয়া।
* গ্রাম পঞ্চায়েত - দার্জিলিং জেলায় ১৩৪টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।
* জেলা পরিষদ - এই জেলার জেলাপরিষদের সংখ্যা ১টি।
* বিধানসভার আসন - এই জেলার বিধানসভার আসন ৬টি, এগুলি হল -
- দার্জিলিং,
- কার্শিয়াং,
- মাটিগাড়া,
- নকশালবাড়ি,
- শিলিগুড়ি ও
- ফাঁসিদেওয়া।
- দার্জিলিং।
* থানা - দার্জিলিং জেলায় পুলিশ স্টেশন রয়েছে ১৪টি, এগুলি হল -
- দার্জিলিং সদর,
- পুলবাজার,
- লোধামা,
- রংলি-রংলিয়ট,
- জোড়বাংলো,
- সুকিয়াপােখরি,
- কার্শিয়াং,
- মিরিক,
- শিলিগুড়ি,
- মাটিগাড়া,
- বাগডােগরা,
- নকশালবাড়ি,
- খড়িবাড়ি ও
- ফাঁসিদেওয়া।
* গ্রাম - এই জেলার গ্রাম ৯২টি।
❂ ভূ-প্রকৃতি :
পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত এই দার্জিলিং জেলার প্রাকৃতিক সৌন্দর্য্য সত্যিই অপরূপ। হিমালয়ের পাদদেশে অবস্থিত পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরতম জেলা দার্জিলিং জেলা পাহাড়ের রানী হিসাবে পরিচিত। দার্জিলিং জেলা মনােরম শৈলশহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিং পাহাড়ি অঞ্চলটি তুলনামূলকভাবে সাম্প্রতিক শিলা কাঠামাে দ্বারা গঠিত। পাহাড়ের পাশাপাশি সমভূমিতে বসবাসকারী জনগণের জন্য প্রাকৃতিক সম্পদের উৎস হিসাবে কাজ করে হিমালয়।
| দার্জিলিং জেলা - ভূ-প্রকৃতি |
❂ নদ-নদী :
এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে গুরুত্বপূর্ণ নদীগুলি হল তিস্তা, রঙ্গিত, মেচি, বালাসন, মহানন্দা, রাম্মাম প্রভৃতি।
| দার্জিলিং জেলা - তিস্তা ও রঙ্গিত |
❂ জলবায়ু :
দার্জিলিং জেলাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বর্ষা জলবায়ু অঞ্চলের একটি অংশ। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা -৩ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত ৩০৩৭ মিমি।
❂ কৃষিকাজ :
দার্জিলিং জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালাে হয়। এই জেলায় ধান, গম, থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও চা পাতাও উৎপাদিত হয়। চা উৎপাদনে দার্জিলিং জেলা রাজ্যে প্রথম স্থানে রয়েছে এবং এই জেলা চা চাষের জন্য সুবিখ্যাত। তবে দার্জিলিং জেলার প্রধান ফসল হল কমলালেবু এবং আনারস।
❂ অভয়ারণ্য :
দার্জিলিং জেলা সিঙ্গালিলা জাতীয় উদ্যানের কেন্দ্রবিন্দু, যা ১৯৮৬ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৯২ সালে একটি জাতীয় উদ্যানে রুপান্তরিত হয়েছিল। দার্জিলিং জেলায় তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, এগুলি হল - জোড়পােখরি, মহানন্দা এবং সেঞ্চাল।
❂ পাহাড় ও পর্বত :
দার্জিলিং জেলার একটি পর্বত হল মহালধিরাম পর্বত এবং জলবিভাজিকাটি হল সেঞ্চাল মহালধিরাম জলবিভাজিকা। দার্জিলিং জেলার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল সান্দাকফু, এর উচ্চতা ৩,৬৩০ মিটার, যা পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এছাড়াও এই জেলায় রয়েছে - টাইগারহিল, ফালুট, সবরগ্রাম, টাংলু প্রভৃতি পর্বতশৃঙ্গ।
| দার্জিলিং পাহাড় |
❂ শিক্ষা :
দার্জিলিং জেলার মােট সাক্ষরতার হার ৭৯.৯২ শতাংশ।
❂ শিক্ষাপ্রতিষ্ঠান :
- উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়,
- উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ,
- উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ,
- দার্জিলিং গভ: কলেজ,
- শিলিগুড়ি কলেজ,
- শিলিগুড়ি কমার্স কলেজ,
- কার্সিয়াং কলেজ,
- লরেটো কলেজ ইত্যাদি।
❂ ভাষা :
এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল নেপালি, বাংলা ও হিন্দি। তবে এই জেলায় সাদরি, ওরাওঁ, সাঁওতালি, উর্দু প্রভৃতি ভাষাও প্রচলিত।
❂ ধর্ম :
২০১১ সালের জনগণনা অনুযায়ী এই জেলায় বসবাসকারী মানুষদের মধ্যে ৭৬.০৬% হিন্দু ধর্মালম্বী, ৯.৮১% বৌদ্ধ ধর্মালম্বী, ৬.৫৪% খ্রিস্টান ধর্মালম্বী, ৫.৪৭% ইসলাম ধর্মালম্বী এবং বাকি ১.২৪% অন্যান্য ধর্মালম্বী।
❂ পরিবহন ব্যবস্থা :
দার্জিলিং জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে উন্নত সড়কপথ তাে রয়েছেই, সঙ্গে রেলপথ ও আকাশপথও রয়েছে। দার্জিলিং জেলার প্রধান রেলওয়ে স্টেশনটি হল দার্জিলিং রেলওয়ে স্টেশন এবং এই জেলার একমাত্র এয়ারপোর্টটি হল বাগডােগরা এয়ারপাের্ট।
| দার্জিলিং রেলওয়ে স্টেশন |
❂ পর্যটন স্থান :
দার্জিলিং জেলার উল্লেখযােগ্য পর্যটন স্থানগুলি হল -
- টাইগারহিল
- সেঞ্চাল লেক ও বন্যজীবন অভয়ারণ্য
- বাতাসিয়া লুপ ও গোর্খা ওয়ার মেমােরিয়াল
- দার্জিলিং হিমালয়ান রেলপথে জয় রাইড
- পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক
- হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট
- চৌরাস্তা মল
- অবজারভেটরি হিল ও মহাকাল মন্দির
- জাপানি মন্দির
- পিস প্যাগােডা
- রায় ভিলা
- রক গার্ডেন ও গঙ্গামায়া পার্ক
- ডালি মঠ
- তেনজিং ও গম্বু রক
- তিব্বতি শরণার্থী সহায়তা কেন্দ্র
- নাইটিঙ্গেল ঝােপঝাড়
- লয়েড বােটানিক্যাল গার্ডেন
- সেন্ট অ্যান্ডরু চার্চ
- ভুটিয়া বুস্তি মঠ
- হ্যাপি ভ্যালি টি এস্টেট
- যমুনি ট্যুরিস্ট কমপ্লেক্স
- ধীরধাম মন্দির
- পনি রােড
- ওল্ড কবরস্থান
- আভা আর্ট গ্যালারী ইত্যাদি।
এই হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা দার্জিলিং জেলার সংক্ষিপ্ত পরিচয়।
0 মন্তব্যসমূহ